• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আল্লামা আব্দুল হামীদ:

ইসলামের নামে ধোঁকাবাজি মেনে নেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পি.এম.
গেন্ডারিয়ায় ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের বিএনপি'র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন আব্দুল হামীদ-ছবি-ভিওডি বাংলা

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর) দা.বা. বলেছেন , আল্লাহ তাআলা মানুষকে ন্যায়নীতি কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর বান্দাদের মানুষের উপকারে আসতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর সঙ্গে কোনো ধরনের বিদ্রূপ বা অন্যায় করা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। অন্যায় করে পরে এটাকে তুচ্ছ করে দেখানোর মানসিকতা থেকেও সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের বিএনপি'র প্রার্থী ইঞ্জিনিয়ার হোসেনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাবেক মেয়র আলহাজ্ব সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। তার খাতিরেই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ মুসলমানদের দেশ-এ দেশ আলেম-ওলামা, পীর-মুর্শিদ, মসজিদ-মাদ্রাসার দেশ। ইসলামের নামে ধোঁকা দিয়ে, পীর বা আলেম সেজে যারা কোরআন-হাদিসের খেলাফ কাজ করে, তাদের এ ধোঁকাবাজি মেনে নেওয়া হবে না। 

তিনি আরও বলেন, অজান্তে ভুল করা আর জেনে-বুঝে হাদিসের বিরোধিতা করা এক নয়। যারা নবীর সাহাবিদের মানে না, ন্যায়বিচার মানে না-তারা আলেম নামে কলঙ্ক, মুসলমানের দুশমন এবং আল্লাহ ও রাসুল (সা.)-এর দুশমন। এদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, জালিম হওয়া যাবে না, জুলুম করা যাবে না। অতীতে ফেরাউন, নমরুদসহ জালিম শাসকদের যে পরিণতি হয়েছে, বর্তমান সময়েও জালিমদের সেই একই পরিণতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ক্ষমতায় আসলে যেন কোনো ধরনের জুলুম না হয়-এই আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, কিন্তু ক্ষমতার অপব্যবহার যেন না হয়। 

তিনি ইসলামের নামে প্রতারণা, চুরি, ডাকাতি ও হারাম কর্মকাণ্ডকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেন, হারামে কোনো শান্তি নেই-হারাম রাজনীতিতে, হারাম অস্ত্রে কিংবা বাতিলের সঙ্গে কোনো আরাম নেই। নবীর পরে কোনো নবী নেই, বিদআতে হেদায়েত নেই।

আগামী দিনে দেশ পরিচালনায় নেক শাসন, ভালো শাসন ও ন্যায়বান লোকের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, আল্লাহ যেন সবাইকে জালিম হওয়া থেকে রক্ষা করেন।  তিনি ইশরাককে সকলের সম্মিলিত বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, এই ছেলেকে দিয়ে কাজ হবে ইনশাল্লাহ।

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুইয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন টিপু, আব্দুস সাত্তার, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন,  স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জহির উদ্দিন তুহিন, সদস্য সচিব মোর্শেদ পাপ্পা সিকদার, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম, বিএনপির আহ্বায়ক আলহাজ্ব লিয়াকত আলী,  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক মুক্তো প্রমুখ।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্তমান ব্যবস্থায় মত প্রকাশে কেউ গুম হবে না : রিজভী
বর্তমান ব্যবস্থায় মত প্রকাশে কেউ গুম হবে না : রিজভী
২ দিনের স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
২ দিনের স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
বিরোধী দলীয় নেতার টেবিলে ভারত-পাকিস্তান, যায়নি চীন-যুক্তরাষ্ট্র
বিরোধী দলীয় নেতার টেবিলে ভারত-পাকিস্তান, যায়নি চীন-যুক্তরাষ্ট্র