• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আহত ৮

মনপুরায় নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াত সংঘর্ষ

ভোলা প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পি.এম.
সংগৃহিত ছবি

ভোলার মনপুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নির্বাচনি প্রচারণার সময় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এর প্রতিবাদ করায় তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরাই সংঘবদ্ধভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে বিএনপির তিন থেকে চারজন কর্মী আহত হয়েছেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি জানান, একটি বাড়িতে ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে, যা পরে বড় সংঘর্ষে রূপ নেয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড