• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কর্নেল অলি

দুর্নীতিবাজদের ভোট নয়, ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিন

কুমিল্লা প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পি.এম.
কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন অলি আহমেদ। সংগৃহিত ছবি

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম) বলেছেন, তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত নন এবং জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি। তবে দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি এক হয়ে ন্যায়, ইনসাফ এবং দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, “আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব, টেন্ডারবাজি বন্ধ করব এবং ঋণখেলাপিদের জেলে আবদ্ধ করে ঋণ পরিশোধের ব্যবস্থা করব। বিএনপির নেতাকর্মীদের বলছি, লেখাপড়া করো, গুণ্ডামি চলবে না। দেশ ঋণখেলাপি, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে যাবে না।”  

তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, তিনি মোদির কথায় চলাফেরা করেন। এছাড়া তিনি ডা. শফিকুর রহমানকে অনুরোধ করেন, ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং শিক্ষিত ও বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কর্নেল অলি বলেন, “জাতিকে সিদ্ধান্ত নিতে হবে—দুর্নীতিবাজদের ভোট দেবেন নাকি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবেন।”

জনসভায় প্রধান বক্তা ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আবদুস সাত্তার এবং পরিচালনা করেন নুরে আলম খন্দকার।

সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলার আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, খেলাফত মজলিসের আমির মাওলানা শাহজালাল, জিএস খলিলুর রহমান ও এনসিপির চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাশেম, মহসিন কবির, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ