• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতের ৫ নেতাকর্মী আটক

মাগুরা প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ এ.এম.
ভোটপ্রচারে জামায়াতের ৫ নেতাকর্মী আটক

মাগুরার মহম্মদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হাসপাতালে ভোট প্রচার ও কম্বল বিতরণের ঘটনায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ পাঁচ নেতাকর্মীকে অস্ত্রাহীনভাবে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর সদর ইউনিয়নের আমির হুসাইন আহম্মেদ কাবুল, ৬ নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ এবং এরশাদ মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এমবি বাকরের পক্ষে প্রচার চালাচ্ছিলেন।

তারা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাইতে রোগীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা বালিদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলী আকবার মোল্যা কে কম্বল দিয়ে ভোট চাইতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় আলী আকবার ও ওই জামায়াত নেতাদের মধ্যে কথাকাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়, যা হাসপাতালের পরিবেশ অশান্ত করে তোলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহানুর জামান এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ইউএনও-র নির্দেশে পুলিশ ওই পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি মো. আশরাফুজ্জামান জানান, “নির্বাচনী আইন ভঙ্গের দায়ে তাদের আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ