• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত ৫

গাজীপুর প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ এ.এম.
গাজীপুরে ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় বিএনপি–জামায়াত সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নির্বাচনী প্রচার মিছিলের সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, জামায়াতের একটি নির্বাচনী মিছিল বাজারে প্রবেশ করলে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির শুরু হয়। কিছু সময়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাধ্যমে সংঘর্ষে পরিণত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, জামায়াতের তিনজন কর্মী আহত হয়েছেন। তারা হলেন: জাহিদ ভুঁইয়া, লতিফ ভুঁইয়া এবং আরও একজন কর্মী। অন্যদিকে, বিএনপির নেতা লাল মিয়া ও ছাত্রদল নেতা মো. রাজীব আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, “আমার এলাকায় নেতা–কর্মীরা অফিসে সাংগঠনিক কাজ করছিলেন। এ সময় জামায়াতের মিছিল হঠাৎ অফিসে ঢুকে হামলা চালায় এবং দুজন নেতাকে গুরুতর আহত করে।”

অপরদিকে জামায়াত প্রার্থী সালাহউদ্দিন আইউবী দাবি করেন, “শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিএনপির নেতা–কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে এলাকা ত্যাগ করি।”

কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ