• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান CHDNEWS24 এর ৫ম বর্ষপূর্তি উদযাপন, ভিওডি বাংলার শুভেচ্ছা গণপরিবহন ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে: রেলপথ মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক

মঞ্জু

লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি রয়েছে

ফেনী প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: ভিওডি বাংলা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের ঘোষিত অবস্থান বাস্তবায়নে আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ভোটারদের হুমকি ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‌‘গতকাল রাতে আমাদের বেশ কয়েকটি নির্বাচনী অফিসে ভাঙচুর চালানো হয়েছে। ব্যানার ছেঁড়া হয়েছে, বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। মোটবী ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। এগুলো আলাদাভাবে বড় ঘটনা না হলেও ছোট ছোট ঘটনাই বড় ঘটনার জন্ম দেয়। সে কারণেই আমরা পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি অবহিত করেছি।’

তিনি আরও বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। অথচ বিএনপির ব্যানার, ফেস্টুন ও ক্যারাভানের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের লোভ দেখাচ্ছে। তাদের ক্যারাভান চললেও আমাদের ক্ষেত্রে জরিমানা করা হয়েছে। অভিযোগের পর টাকা ফেরত দেওয়া হলেও এতে আমি আর্থিক ও সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার সুনাম ক্ষুণ্ন হয়েছে।’

মঞ্জু অভিযোগ করে বলেন, ‘প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা বললেও বাস্তবে আমরা এর ঘাটতি দেখতে পাচ্ছি। দুই-চারটি নির্বাচনী অফিস ভাঙচুর করে ভয়ভীতি দেখালে নির্বাচনের অনুকূল পরিবেশ থাকবে না। বরং জনগণ আরও বেশি সোচ্চার হবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ অবশ্যই ব্যালটের মাধ্যমে জবাব দেবে।’

তিনি আরও বলেন, ‘এসব কর্মকাণ্ড ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে কি না, নাকি পতিত শক্তির কোনো ষড়যন্ত্র রয়েছে—তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি এসব কর্মকাণ্ড কেন্দ্রীয় নির্দেশনায় করছে কি না, তাও আমরা জানি না। তবে প্রশাসনের কাছে সুবিচার না পেলেও ভোটের মাঠে জনগণের রায়েই সুবিচার পাওয়া যাবে।’

তিনি জানান, বালিগাঁও, কাজিরবাগ ও মোটবী এলাকায় তাদের ব্যানার ছিঁড়ে ফেলা ও নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়েছে। এসব বিষয়ে প্রশাসনের কাছে প্রতিকার চাওয়া হয়েছে এবং প্রশাসন তাদের আশ্বস্ত করেছে বলে জানান তিনি।

একইদিন দুপুরে তিনি ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকালে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোর বাজার ও কে এম হাট বাজারে নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘দেশের মানুষ ৫৫ বছর ধরে রাজনীতিতে কোনো মৌলিক পরিবর্তন দেখেনি। সরকার আসে, সরকার যায়, কিন্তু সাধারণ মানুষের দুঃখ ঘোচে না। এখনো চাঁদাবাজি, মাদক, চুরি-ডাকাতি বন্ধ হয়নি। তাই দেশের প্রকৃত পরিবর্তনের জন্য ঈগল প্রতীকে ভোট এবং গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানাই।’

পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টি ফেনী জেলা সদস্য সচিব ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও গণসংযোগকালে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভী, জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন এবং শহর ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮৪ মাদ্রাসা ও এতিমখানায় উপহারের খেজুর বিতরণ
পাংশায় ৮৪ মাদ্রাসা ও এতিমখানায় উপহারের খেজুর বিতরণ
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ