• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশের বাজারে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা ইশরাককে মন্ত্রিসভায় দেখতে চান পুরান ঢাকাবাসী দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে?

হাদি হত্যার তদন্তে গড়িমসি অভিযোগ, যমুনার সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পি.এম.
যমুনার সামনে বিক্ষোভ। ছবি: ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এ কর্মসূচিতে নিহত ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা ১৫ মিনিট) তারা দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো চারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে।

তিনি বলেন, নির্বাচনী ব্যস্ততার অজুহাতে বারবার এই হত্যাকাণ্ডের তদন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ যাদের মাধ্যমে দেশে সরকার গঠিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পাচ্ছে, সেই সরকার কিংবা কোনো রাজনৈতিক দলই এই হত্যার বিচারে উদ্যোগ নিচ্ছে না।

তিনি আরও বলেন, সরকার যদি শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দোষীদের বিচারের আওতায় না আনে, তাহলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে ইনকিলাব মঞ্চ।

ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ সর্বাত্মক সহযোগিতা করে এসেছে। কিন্তু ইনকিলাব মঞ্চ যখন ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়েছে, তখন সবাই সহযোগিতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী যমুনার সামনে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, অসহযোগিতা অব্যাহত থাকলে ইনকিলাব মঞ্চ জনগণের সহায়তা নেবে এবং সারাদেশের মানুষকে সঙ্গে নিয়ে যমুনার সামনে বৃহত্তর অবস্থান কর্মসূচি পালন করা হবে। পরিস্থিতি সামলানোর দায় সরকারের।

এদিকে ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হচ্ছে। সর্বশেষ পোস্টে দাবি করা হয়, শতাধিক পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্য দিয়ে তাদের চারপাশ ঘিরে রাখা হয়েছে। তারা লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত অবস্থায় রয়েছে। পোস্টে আরও বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত, প্রাণের ঝুঁকি থাকলেও তারা অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না।

ভিওডি বাংলা/ এম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতার দোকান ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ২
যুবদল নেতার দোকান ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ২
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ
হাবিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী
হাবিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী