• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশের বাজারে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা ইশরাককে মন্ত্রিসভায় দেখতে চান পুরান ঢাকাবাসী দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে?

কালিয়ার বড়নাল গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার

নড়াইল প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পি.এম.
কালিয়ার বড়নাল গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার। ছবি: ভিওডি বাংলা

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত চুরির ঘটনায় ১ জনের ৫টি গরু লুট হয়। গরু গুলোর মালিক পারখালি গ্রামের হাজি সারোয়ার ফকির অভিযোগ করে বলেন, তাদের বাড়ি থেকে রাতের অন্ধকারে গরু গুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

তবে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নড়াগাতী থানা পুলিশ ও বড়নাল পুলিশ ফাড়ির যৌথ অভিযানে ৩টি গরু উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে। 

ভুক্তভোগী হাজি সারোয়ার ফকির জানান, সোমবার রাতে পার্শ্ববর্তী গ্রামে কৃষক হত্যাকাণ্ডের ঘটনায় দুর্বৃত্তরা তাদের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায়, কিন্তু তিনি অসুস্থ ছিলেন এবং তাঁর ছেলেরা বাড়িতে ছিলেন না। তাঁর পুত্রবধু সালেহা বেগম বলেন, ‘আমরা খুঁজতে খুঁজতে বড়নাল গ্রামে এসে গরুগুলো খুঁজে পাই, পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে গরুগুলো উদ্ধার করে।’ 

অভিযুক্ত গরু ব্যবসায়ী কালু সরদারের স্ত্রী জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না, আমার স্বামী গরুর ব্যবসা করেন। সকালে ঘুম থেকে উঠে আমি এই গরু গুলোকে গোয়ালে দেখতে পায় । 

মেজবা মোল্যার স্ত্রী হালিমা বলেন, গত সোমবার রাতে স্থানীয় মিলু মল্লিকের ছেলে রাব্বি মল্লিক গভীর রাতে আমার স্বামীর কাছে এসে গরু বিক্রির প্রস্তাব দেয়। প্রাথমিক ভাবে মেজবাহ মোল্যা গরু কিনতে অস্বীকৃতি জানালে রাব্বি মল্লিক আশ্বস্ত করে বলে, কিছু বললে আমার নাম বলবেন কোন সমস্যা হবে না, গরু বিক্রেতা রাব্বির আশ্বস্ততায় দর দাম করে আমার স্বামী গরুটি কিনে রাখেন। এ বিষয়ে আমি আর কিছুই জানি না।

এ ঘটনায় বড়নাল ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মানিরুল ইসলাম জানান, ‘আইনের উর্ধে কেউ নয়। অপরাধী যেই হোক না কেন, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।’
স্থানীয় সূত্রে জানা যায় বিক্রেতা রাব্বি মল্লিক কলাবাড়ীয়া ইউনিয়নের বেলে ডাঙ্গা গ্রামের সদ্য প্রতিপক্ষের আঘাতে নিহত ইউসুফ মোল্লার ভগ্নিপতি।
 
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বলেন, ‘খবর পেয়ে কালিয়া সার্কেল অফিসার রবিন হালদারের নির্দেশে নড়াগাতী থানা পুলিশ ও বড়নাল পুলিশ ফাড়ির একটি যৌথ দল গরুগুলো উদ্ধার করেছে। যদিও ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেননি, তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

ভিওডি বাংলা/ মোঃ মাহফুজুর রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২
কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২
মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক
মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক
নড়াইলের দুটি আসনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নড়াইলের দুটি আসনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত