• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডা: শফিকুর

জামায়াতের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়

কুড়িগ্রাম প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পি.এম.
কুড়িগ্রামে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ডা: শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা কোন পরিবার, কোন গোষ্ঠি তন্ত্র কায়েম করতে চাই না, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া সব চাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এই কুড়িগ্রাম থেকে উন্নয়ন শুরু হবে, ইনশাআল্লাহ। কোন দাবি জানাতে হবে না, এটি আমাদের নৈতিক কর্তব্য হবে। এর পরে অন্য উন্নয়ন বঞ্চিত জেলায় কাজ করা হবে। বঞ্চিতদের আর কোন মিছিল করার প্রয়োজন হবে না।

কুড়িগ্রামে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভা।

তিনি বলেন, যারা রাষ্টের দায়িত্বে যাবে তারা রাষ্ট্রের মালিক নয়, তারা রাষ্ট্রের চৌকিদার। চৌকিদারদের চৌকিদারের দায়িত্ব পালন করতে হবে। 

তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি ইনশাআল্লাহ এই উত্তর জনপদ কে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিনত করব। আমাদের যুবকরা, যুবতি, মায়েরা ও ভাইয়েরা কাজ পাবে। কেউ সেদিন বেকার থাকবে না। যখন কৃষি বিপ্লব এখানে হবে তখন সবাই কাজ পেয়ে যাবে ইনশাআল্লাহ। বলবেন শুধু আমাদের কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে, ঘর থেকে মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রী বের হবে ইনশাআল্লাহ।

এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেয়। গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না, ওইদিন শেষ, এই গরিবের ছেলের ভিতর থেকে আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে ইনশাল্লাহ। ওই মেধা গুলোকে বিকশিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব।

কুড়িগ্রামে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভা।

এসময় কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সিবগাতুল্লাহ, জাতীয় নাগরিক পাটির (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ ও শাহজালাল হক সবুজ, ২৫ কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যরিস্টার মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম -৪ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

আজকরে নির্বাচনী জনসভায় কুড়িগ্রামের ৯ টি উপজেলা থেকে প্রায় ২ লক্ষাধিক নারী ও পুরুষ যোগদান করেছেন। এসময় চারটি সংসদীয় আসনের প্রার্থীদেরকে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা কামনা করেন।

ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজৈর এ যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
রাজৈর এ যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
নীলফামারীতে মহান মে দিবস ও রক্তদান কর্মসূচি পালিত
নীলফামারীতে মহান মে দিবস ও রক্তদান কর্মসূচি পালিত
খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা পালন
খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা পালন