• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফুলবাড়ী

৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি

   ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চললেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত