• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খেলাফত আন্দোলনের প্রার্থী সরে দাঁড়ালেন

নেত্রকোণা প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পি.এম.
গাজী আব্দুর রহিম বিএনপি প্রার্থী আনোয়ারুল হকের সমর্থনে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন-ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনা-২ আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুল হকের সমর্থনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

গাজী আব্দুর রহিম বলেন, “জুলাই অভ্যুত্থানের ফল হিসেবে মানুষ সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চাচ্ছেন। ১০ দলীয় জোটে আসন ভাগাভাগি নিয়ে জামায়াতে ইসলামী মোনাফেকি করেছে। তাই জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”

সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্বারী সাইদুর রহমান, হাজী রজব আলী, মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। তারা বলেন, দলীয় ঐক্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নেত্রকোনা-২ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে দলের সক্রিয় সমর্থন থাকবে।

খেলাফত আন্দোলনের এই পদক্ষেপ নির্বাচনী জোটের মধ্যে ঐক্য দৃঢ় করার পাশাপাশি ভোটারদের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সমর্থন যোগাবে এবং আসনটি প্রতিদ্বন্দ্বিতায় আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে।

এ ঘটনায় নেত্রকোনা-২ এলাকায় রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে এবং ভোটারদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে গেছে। আগামী নির্বাচনে এই সমর্থন বিএনপির প্রার্থীকে একটি শক্তিশালী সুবিধা দিতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগে ব্যাপক সাড়া
ঝালকাঠি-১ আসন ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগে ব্যাপক সাড়া
ভিপি জয়নাল আবেদীনের পক্ষে বালিগাঁও ইউনিয়নে গণসংযোগ
ফেনী-২ আসন ভিপি জয়নাল আবেদীনের পক্ষে বালিগাঁও ইউনিয়নে গণসংযোগ
বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত
রফিকুল ইসলাম জামাল বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত