• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

আসিফ মাহমুদ

চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে পরিকল্পনা দেখার সময় শেষ

রংপুর প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পি.এম.
রংপুরের পীরগাছায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের জনগণ ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পরিকল্পনা চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে দেখে ফেলেছে। তাই এখন আর নতুন কোনো পরিকল্পনা দেখার সময় নেই।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে শাপলা কলি মার্কার নির্বাচনী জনসভায় তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয়তাবাদের কথা বললেও একই সঙ্গে বিদেশি নাগরিক ও ব্যাংক লুটেরাদের মনোনয়ন দিয়েছে। তিনি অভিযোগ করেন, এসব বিদেশি নাগরিক নির্বাচিত হলে জনগণের কষ্টার্জিত টাকা ঋণের নামে লুট হবে এবং দেশে মাফিয়া রাজত্ব কায়েম হবে।

তিনি বলেন, বিভিন্ন কার্ড যেমন কৃষক কার্ড, শ্রমিক কার্ড বা ফ্যামিলি কার্ড দেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে, তা আসলে নতুন হয়রানি ছাড়া কিছু নয়। তিনি যুক্তি দেখান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে এক প্ল্যাটফর্মের মাধ্যমে সব নাগরিক সেবা নিশ্চিত করেছে, যা একটি স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমে পরিচালনা করা যাবে।

রংপুর-৪ আসনের ভোটারদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, এই এলাকায় পরিবারতন্ত্র কায়েম রয়েছে। নির্বাচনের সময় শাড়ি-লুঙ্গি দিয়ে মানুষকে বোকা বানানো হয়। তিনি দাবি করেন, এগারো দলীয় ঐক্য নির্বাচিত হলে ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে মানুষ দান-খয়রাতের উপর নির্ভরশীল না থাকে।

বক্তব্যের শেষ পর্যায়ে আসিফ মাহমুদ এগারো দলীয় ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী করতে শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেন।

জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ প্রার্থী আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার