• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী

সাতক্ষীরা প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পি.এম.
বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী। ছবি: ভিওডি বাংলা

নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ‘ল কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খান এর নেতৃত্বে নাগরিক ঐক্যের ২১৭ জন নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এসময় তিনি বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, সাতক্ষীরায় জেলা বিএনপি একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। আজকের এই বিশাল যোগদানের ফলে দল আরও গতিশীল হবে এবং এর সরাসরি ইতিবাচক প্রভাব নির্বাচনের ভোটের মাঠে প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের এই গণজোয়ার দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করবে।

সভাপতির বক্তব্যে ডক্টর রবিউল ইসলাম খান বলেন, যোগদান অনুষ্ঠানে নাগরিক নারী ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী ও সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এডভোকেট হাসনা হেনা খানকে স্মরণ না করলে আয়োজনটি অসম্পূর্ণ থেকে যাবে।

ডক্টর রবিউল ইসলাম খান আরও বলেন, বিএনপির সঙ্গে যুগপৎভাবে রাজনীতি করার অভিজ্ঞতা আমাদের আগে থেকেই আছে। বিগত ১৫ বছর বিএনপির সঙ্গে স্বাচ্ছন্দ্য নিয়ে যুগপৎ রাজনীতি করেছি। ভবিষ্যতেও আমরা বিএনপির রাজনীতি ভালোভাবেই করতে পারবো, এ বিশ্বাস আমাদের শতভাগ আছে।

তিনি জানান, নাগরিক ঐক্যের সাতক্ষীরা জেলা, উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার ২১৭ জন নেতা-কর্মী নাগরিক ঐক্যের রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং বিএনপির নীতি-আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার অঙ্গীকার করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনা সভা শেষে নাগরিক ঐক্য থেকে বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি নবাগত নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্দিষ্ট দলকে সুবিধা দিলে জবাব দেওয়া হবে
আসিফ মাহমুদ নির্দিষ্ট দলকে সুবিধা দিলে জবাব দেওয়া হবে
ইসলামের ইজ্জত রক্ষায় একক নির্বাচনে ইসলামী আন্দোলন
চরমোনাই পীর ইসলামের ইজ্জত রক্ষায় একক নির্বাচনে ইসলামী আন্দোলন
নাগরপুরে গণসংযোগ করলেন ডা. আব্দুল হামিদ
নাগরপুরে গণসংযোগ করলেন ডা. আব্দুল হামিদ