• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাংশায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পি.এম.
ইটভাটায় অভিযান। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাটির অবৈধ ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অবস্থিত বিএসবি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারা অনুযায়ী বিএসবি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক বলেন, পাংশাতে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান প্রচলিত আইনানুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ রক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড