• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আপনার আমার অধিকার সমান হিন্দু ধর্মাবলম্বীদের : হাবিব

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পি.এম.
মেরাদিয়া হিন্দু পল্লীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

সব ধর্মালম্বী মানুষ সমান অধিকার পাবে এমন একটি বাংলাদেশ চায় বিএনপি বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশের জন্য লড়ছেন, যেখানে ‘ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। 

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মেরাদিয়া হিন্দু পল্লীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে হাবিব বলেন, এই বাংলাদেশে সবার অধিকার সমান। এই বাংলাদেশ আপনারও, আমারও। এখানে আপনাকে যেমন নিরাপদ থাকতে হবে, আমাকেও তেমনি নিরাপদ থাকতে হবে। আপনার ভোটের যে দাম, আমার ভোটেরও সেই একই দাম।

এই রাষ্ট্রের মালিকানা সবাই সমানভাবে পাবে উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি এমপি হলেও যা পাবেন, সাধারণ মানুষও তাই পাবেন। সবাই নিজ নিজ ধর্ম পালন করতে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। ‘আমি যেমন আমার ধর্ম পালন করতে সব সুবিধা পাব, আপনিও তেমনি পাবেন।

এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবাই গর্ব করে বলতে পারবেন তুমিও এই বাংলাদেশের মালিক, আমিও এই বাংলাদেশের মালিক। তুমি যে সুবিধা পাও, আমিও সেই সুবিধা পাই।’ ভোট, নিরাপত্তা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করার কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, জন্মের পর থেকে তিনি এই এলাকাতেই বসবাস করছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এলাকার অনেক নেতৃবৃন্দের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান।

নির্বাচনকে সামনে রেখে নয়, বরং আগের থেকেই তিনি এই মানসিকতা নিয়ে বড় হয়েছেন। বিরোধী দলে থাকার সময়ও এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে মা-বোন, মুরুব্বি ও ভাইদের নিয়ে সবাই নিরাপদ পরিবেশে থাকতে পারে।

এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও ভরসার সম্পর্ক গড়ে তুলতে চান উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, যেকোনো সময় জনগণ তার সঙ্গে দেখা করে দাবি ও সুবিধা-অসুবিধার কথা বলতে পারবেন এবং তিনিও বারবার মানুষের কাছে যাবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইডি হ্যাকের আড়ালে জামায়াত আমির দেশকে বোকা বানাচ্ছেন
নাছির উদ্দীন: আইডি হ্যাকের আড়ালে জামায়াত আমির দেশকে বোকা বানাচ্ছেন
বিএনপি আজ সংবাদ সম্মেলন ডেকেছে
বিএনপি আজ সংবাদ সম্মেলন ডেকেছে
নির্বাচনে সন্ত্রাস হলে সমান জবাব দেওয়া হবে: শফিকুর রহমান
নির্বাচনে সন্ত্রাস হলে সমান জবাব দেওয়া হবে: শফিকুর রহমান