• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

রংপুর প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ পি.এম.
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন তারেক রহমান। সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান তিনি।

তারেক রহমান উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে কথা বলে শোক ও সমবেদনা প্রকাশ করেন। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ছেলের হত্যার বিচার দাবি করেন।

এর আগে বিএনপির চেয়ারম্যান বগুড়া থেকে সড়কপথে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দিতে রওনা দেন এবং পথে কয়েকটি পথসভায় বক্তব্য দেন। কবর জিয়ারতের পর তিনি সরাসরি জনসভায় অংশ নেবেন।

এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের সংসদ প্রার্থী সাইফুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ আবু সাঈদ ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড