• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

রেজাউল করিম

জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল

রংপুর প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ পি.এম.
সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতের সঙ্গে ৮ দলীয় জোট নিয়ে চলার সময় তাদের কথা না বলে জামায়াত অন্য দলগুলোকে জোটে যুক্ত করেছে। তিনি অভিযোগ করেন, ‘জোটের নেতৃত্ব নিজেদের হাতে নিয়েছে জামায়াত এবং আমাদের ব্যবহার করতে চেয়েছিল।’

রংপুরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুফতি রেজাউল করিম। তিনি আরও বলেন, ‘আমাদের আশা ছিল ইসলামের পক্ষে বড় উত্থান হবে, কিন্তু সেই আশা এখন অন্ধকারে পরিণত হয়েছে। এজন্য আমরা সরে এসে হাতপাখা প্রতীকে ইসলামের বাক্স জনগণের কাছে উপস্থাপন করেছি। আশা করি, এটি বিজয়ী হবে।’

তিনি নির্বাচনী পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা শংকিত ও হতাশ। সহিংসতা ও আগ্রাসী আচরণ চলছে। বিশেষ করে ভোলায় আমাদের নারী কর্মীদের ওপর আচরণ অত্যন্ত দুঃখজনক। পরিবেশ ঠিক না হলে, আগামী দিনের দায় নিতে হবে।’

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার