• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

আবদুল্লাহ মো. তাহের

আগামী নির্বাচন তরুণদের ভবিষ্যৎ গড়ার মাইলফলক

কুমিল্লা প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পি.এম.
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এ জোটে দেশের একমাত্র জীবিত বীরবিক্রম মুক্তিযোদ্ধা ও ছাত্র প্রতিনিধিরা রয়েছেন। তিনি প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান।

বুধবার (২১ জানুয়ারি) বিকালেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ডা. তাহের বলেন, নির্বাচিত হলে তিনি দলীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে বিবেচনা করবেন না। সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করবেন। আগামী নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং আগামীর বাংলাদেশকে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। নারী অধিকারের প্রশ্নে জামায়াতে ইসলামী আরও সোচ্চার ভূমিকা রাখবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে। আমাদের যুবসমাজ জীবন ও রক্ত দিয়ে এই মুক্তি এনে দিয়েছে। এর মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এবং একটি নতুন বাংলাদেশ গড়েছি।

তিনি দাবি করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তিনি কোনো ধরনের দুর্নীতিতে জড়াননি। বরং মিথ্যা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তাকে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেওয়া হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় নোয়াবাজারের খাদিজা ইন হোটেলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহা. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন ও পৌর জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম।

এছাড়া সভায় বক্তব্য দেন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সাবেক জনপ্রতিনিধিরা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার