• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

নবাবগঞ্জ

ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ পি.এম.
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান। সংগৃহীত ছবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান যোগদানের কয়েক মাসের মধ্যেই উপজেলার উন্নয়নে অসংখ্য প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। 

তিনি শুধু দায়িত্ব পালন করেন না— বরং দায়িত্বকে ভালোবাসেন। তাঁর কাছে আসা প্রতিটি সেবাগ্রহীতা হাসিমুখে কাঙ্ক্ষিত সেবা পেয়ে ফিরে যান। দালালমুক্ত প্রশাসন গঠনের উদ্যোগ নিয়ে সাধারণ মানুষকে সরাসরি সেবা দেওয়ার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

যোগদানের পর থেকেই ইউএনও জিল্লুর রহমান সততা, কর্মদক্ষতা ও মানবিক আচরণে বদলে গেছে পুরো উপজেলার প্রশাসনিক কার্যক্রম। বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর, সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।

ফলস্বরূপ, নবাবগঞ্জ উপজেলায় এখন কমেছে জনভোগান্তি, বেড়েছে সেবার মান।

তিনি মাটির কাছাকাছি থেকে কাজ করছেন— উপজেলাকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন এই প্রশাসনিক কর্মকর্তা।

সমাজের সৎ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর কর্মকাণ্ডে সন্তোষ ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

তবে দুঃখজনকভাবে, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ব্যক্তিগত লাভের আশায় তাঁকে নিয়ে বিভ্রান্তি ও সমালোচনায় লিপ্ত হয়েছেন— যা অন্যায় ও অনৈতিক। সচেতন মহল মনে করেন, একজন সৎ ও নীতিবান কর্মকর্তাকে নিয়ে এমন অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার