• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

পারিশ্রমিক বকেয়ায় অনুশীলন বাতিল দুর্বার রাজশাহী’র


প্রকাশ:  ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক

একাদশ বিপিএলের প্রথম দুই পর্ব শেষ হয়েছে। তৃতীয় পর্ব খেলতে ফ্রাঞ্চাইজিগুলো এখন অবস্থান করছে চট্টগ্রামে। বৃহস্পতিবার থেকে শুরু হবে বিপিএলের তৃতীয় পর্বের খেলা। মাঠে নামার আগে আজ এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল করেছে তারা। দলটির তরফ থেকে গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে রাজশাহীর অনুশীলন করার কথা ছিল। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি থেকে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

হঠাৎ করে অনুশীলন বাতিল করার কারণ হিসেবে জানা যায়, পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন দলের ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশীদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। 

অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা। যদিও ম্যানেজমেন্টের তরফ থেকে আচমকা অনুশীলন পণ্ড হওয়ার ব্যাখ্যায় বিশ্রামের কথা বলা হচ্ছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না