• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

ধর্ম উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ পেলে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দেবে না

হবিগঞ্জ প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ পি.এম.
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা আমরা গণভোটে ধারণ করতে চাই। জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে দেশে আর সর্বগ্রাসী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নিমতলায় গণভোটের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা হিসেবে নামমাত্র নির্বাচন আয়োজন করে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার যে মানসিকতা রয়েছে, গণভোটের মাধ্যমে তা পরিহার করা সম্ভব হবে। তিনি বলেন, সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন আনতে হলে নির্বাচিত সরকারের মাধ্যমে গণভোটের পথেই তা করতে হবে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে সরকার নির্ধারণ করত কারা ক্ষমতায় আসবে, কিন্তু এবার জনগণ যাকে ভোট দেবে, সেই দলই নির্বাচিত হবে। তিনি দাবি করেন, সবাই নিরপেক্ষভাবে কাজ করছে।

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোটের বাক্স পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার