• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মিরসরাইয়ে ট্রাক উল্টে পথচারী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ১২:১৮ পি.এম.
মিরসরাইয়ের নিজামপুর বাজারে উল্টে যাওয়া গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের কারণে মহাসড়কে যানজট-ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ঘটে।

দুর্ঘটনার কারণে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে শত শত গ্যাস সিলিন্ডার ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ট্রাকটি বিকট শব্দে সড়কের বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়। নিহত ব্যক্তি ওই সময় রাস্তা পার হচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, কিছু লোক সিলিন্ডার সরানোর চেষ্টা করলে সচেতন বাসিন্দারা তা প্রতিহত করে নিরাপত্তা বজায় রাখেন।

কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ট্রাকের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। রেকারের সাহায্যে ট্রাক ও সিলিন্ডার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত