• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাই ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল থেকে এই ফটোকার্ড পোস্ট করেন তিনি।

শেয়র করা ফটোকার্ডে বলা হয়, ‘গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।’

ফেসবুকে প্রধান উপদেষ্টার পোস্টটিতে প্রথম চার ঘণ্টায় ২২ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে।

গণভোটের লোগো দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনে সরকারের নির্দেশনা:

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে গত ১১ জানুয়ারি থেকে চলমান ফটোকার্ড শেয়ার অব্যাহত রয়েছে। আগামীকাল রোববার পর্যন্ত চলবে এই কার্যক্রম।

এদিকে, অন্য উপদেষ্টা ও সরকার সংশ্লিষ্টরাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা চালাচ্ছেন। 

প্রেস উইং বলছে, ধারাবাহিক এই কার্যক্রমের লক্ষ্য গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক