• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পি.এম.
কাজী অনিকের হাতে তারেক রহমানের সহায়তা প্রদান করছেন আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের বাঁহাতি পেসার কাজী অনিক ইসলামের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারের মানবেতর জীবনযাপনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে নিজ বাসভবনে কাজী অনিকের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে অনিকের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়টি তাকে অবহিত করেন।

সাক্ষাৎ শেষে আমিনুল হক বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান সব সময় প্রতিভাবান ও অসহায় ক্রীড়াবিদদের প্রতি সংবেদনশীল। তাঁর নির্দেশনায় কাজী অনিক সুস্থ হয়ে মাঠে ফেরার আগ পর্যন্ত চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাজী অনিক বলেন, ‘দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটের কারণে আমি খুব কঠিন সময় পার করেছি। বিভিন্ন জায়গায় সহায়তার চেষ্টা করেও সাড়া পাইনি। এই সময়ে তারেক রহমান এবং আমিনুল হকের সহযোগিতার আশ্বাস আমাকে নতুন করে সাহস দিয়েছে।’

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের হয়ে খেলেছিলেন বাঁহাতি এই পেসার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও আবারও ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার