• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোর-২ আসন

বিএনপির সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিত

যশোর প্রতিনিধি    ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ পি.এম.
যশোর-২ আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। সংগৃহীত ছবি

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জহরুল ইসলাম ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। দীর্ঘক্ষণ যুক্তিতর্কের পর আপিল শুনানিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি এবং এটি অন্য কোনো সময়ে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সাবিরা নাজমুল মুন্নী ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর নিহত হওয়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলামের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন তিনি। স্বামীর ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন এবং ঋণ পরিশোধ না হওয়ায় তার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
পিএ নিয়োগের পরই মোমেন ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচার
পিএ নিয়োগের পরই মোমেন ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচার