• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

পোস্টাল ভোট নিবন্ধনে শীর্ষে ফেনী-৩ আসন

ফেনী প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ পি.এম.
পোস্টাল ব্যালট। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে নিবন্ধনে ঢাকা ও অন্যান্য বড় জেলাকে পেছনে ফেলে সারাদেশে শীর্ষস্থান অর্জন করেছে ফেনী-৩ সংসদীয় আসন। দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এই আসনে দেশি ও প্রবাসী মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশরীরে উপস্থিত না হয়েও পোস্টাল ব্যালটের মাধ্যমে সারাদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। গত ১৮ নভেম্বর শুরু হওয়া অনলাইন নিবন্ধন কার্যক্রম শেষ হয় ৫ জানুয়ারি রাত ১২টায়।

আসন ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফেনী-৩ আসনে ১৬ হাজার ৯৩ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন, যা দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে সর্বোচ্চ।
 
সংশ্লিষ্টদের মতে, স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সাফল্যের মূল চালিকাশক্তি।
ফেনী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮০০ জন, নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ২৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এ আসনে মোট ১৬১টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৯ জন।

দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তারা জানান, ফেনী জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনায় পোস্টাল ভোট নিবন্ধন কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রশাসনের ধারাবাহিক প্রচার-প্রচারণা ও সার্বক্ষণিক মনিটরিংয়ের ফলে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, “প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং প্রবাসীদের সচেতন অংশগ্রহণের কারণেই ফেনী-৩ আসন পোস্টাল ভোট নিবন্ধনে দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ভোট নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন। ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিবন্ধনের হার সর্বাধিক।

একক দেশ হিসেবে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এরপর রয়েছে মালয়েশিয়া ৮৪ হাজার ২৯২ জন, কাতার ৭৬ হাজার ১৩৯ জন ও ওমান ৫৬ হাজার ২০৭ জন।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার