• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন

বীরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৯ জানুয়ারী ২০২৬, ০১:১০ পি.এম.
বীরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ `আমরাই কিংবদন্তী' ফাউন্ডেশন -ছবি-ভিওডি বাংলা

দিনাজপুরের বীরগঞ্জে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এই কর্মসূচি ভোগডোমা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়।

এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। ফাউন্ডেশনটির লক্ষ্য মানবকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষদের পাশে থাকা। শীতের এই কঠিন সময়ে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের কিছুটা উষ্ণতা প্রদান করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ফাউন্ডেশনের স্থানীয় ও ঢাকার স্বেচ্ছাসেবীরা আগে থেকে প্রত্যন্ত গ্রামগুলো পরিদর্শন করে সুবিধাভোগী ব্যক্তিদের টোকেন বিতরণ করেন। নির্ধারিত দিনে সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।  

ফাউন্ডেশনের আগে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য-দেশজুড়ে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, প্রতিবন্ধী শিশুদের সহায়তা, বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ বিতরণ, শীতবস্ত্র ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার প্রদান এবং রক্তদান কর্মসূচী।

২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত এই ফাউন্ডেশনটির ফেসবুক ভিত্তিক গ্রুপ “এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে, যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৫৩ হাজার। ফাউন্ডেশন ও গ্রুপের সদস্যরা ভবিষ্যতেও দেশের সব অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড