• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রিজওয়ানা হাসান

ভারতের ভেন্যুতে খেলবে না বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পি.এম.
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থান স্পষ্ট করেন। ভারতের ভেন্যুতে খেলতে যাওয়া নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে এটিই সরকারের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ বক্তব্য।

ভারতে খেলতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ওই (ভারতের) ভেন্যুতে খেলবে না।”
ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও প্রয়োজনে “চোখে চোখ রেখে” কথা বলার সক্ষমতা বাংলাদেশের আছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সবার সঙ্গে বন্ধুত্ব—এটাই আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি। ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী এবং আমরা চাই সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ থাকুক।”

তিনি আরও বলেন, কোনো দেশের আচরণে যদি বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন হয়, তাহলে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর অধিকার বাংলাদেশের রয়েছে।
উপদেষ্টা বলেন, “যেখানে আমরা মনে করব দেশের মর্যাদা, নাগরিকদের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির মূলমন্ত্রের স্বার্থে বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরা প্রয়োজন, সেখানে আমরা অবশ্যই প্রতিক্রিয়া জানাবো।”

একই সভায় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল যদি যথাযথ প্রমাণসহ কোনো রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা দ্বৈত মানদণ্ডের অভিযোগ আনে, তাহলে নির্বাচন কমিশন (ইসি) বিষয়টি খতিয়ে দেখবে।

তিনি আরও বলেন, সরকারের হাতে এ ধরনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এলে তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ
বগুড়ায় ট্রেন দুর্ঘটনা দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঈদযাত্রায় শান্তি, অতিরিক্ত ভাড়ায় কঠোর ব্যবস্থা
গাবতলীতে সড়কমন্ত্রী ঈদযাত্রায় শান্তি, অতিরিক্ত ভাড়ায় কঠোর ব্যবস্থা
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা বিনিময় যমুনায়
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা বিনিময় যমুনায়