• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ী

স্বেচ্ছাসেবক দলের মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যুব সমাজকে  মাদক থেকে দূরে রাখতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রদীপ বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

নজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার আহবায়ক অ্যাডভোকেট আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক আজিজার রহমান, যুগ্ন আহবায়ক মোন্নাফ আলী, যুগ্ন আহবায়ক মুকুল চন্দ্র রায়,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার সদস্য সচিব মাসুদ রানা,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী ইউনিয়ন শাখার আহ্বায়ক জামাল উদ্দিনসহ আরো অনেকে। 

খেলার নির্ধারিত সময়ে লালমনিরহাট ফুটবল দলকে এক গোলে পরাজিত করে গঙ্গারহাট ফুটবল দল জয়লাভ করেন। খেলা দেখতে দূর দূরান্ত থেকে শতশত ফুটবল প্রেমীর ঢল নামে।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি
সেই শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী
সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার
সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার