• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রাম-১৪ আসন

বিএনপির প্রার্থী জসীম উদ্দীনের মনোনয়ন বৈধ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ১১:০২ পি.এম.
সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী জসীম উদ্দীন এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে। 
 
বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রাজিব হোসেন। 

যাচাই প্রক্রিয়ায় প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য নিয়ে অস্পষ্টতা ও জটিলতা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে পুনরায় যাচাই শেষে কয়েক ঘন্টা পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

যাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। তার মনোনয়নপত্র বৈধ হওয়ায় এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

ভিওডি বাংলা/ জয়নাল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ