• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে কঠোর অভিযানে যাচ্ছে ডিএমপি ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ধারণা নেই : শিক্ষামন্ত্রী কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শৈলকুপায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ১০:১৮ এ.এম.
বড়দাহ পুরাতন ব্রিজের রেলিং ভেঙে ট্রাক কুমার নদীতে পড়ে  যায়-ছবি-ভিওডি বাংলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি ব্রিজের রেলিং ভেঙে ডালবোঝাই ট্রাক কুমার নদীতে পড়ে গিয়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। 

শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১টার দিকে ট্রাকটি বড়দাহ পুরাতন ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে কুমার নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানায়।

খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে উদ্ধার কার্যক্রম পরিচালনার পর ভোরের দিকে হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে স্পিডবোট চলাচল বন্ধ
সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে স্পিডবোট চলাচল বন্ধ
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে অর্থদণ্ড
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে অর্থদণ্ড
জমি নিয়ে বিরোধ, বাবা ও ভাইকে খুন
জমি নিয়ে বিরোধ, বাবা ও ভাইকে খুন