• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়নি

   ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১২ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আইন-শৃঙ্খলা নিয়ে তা আলোচনা হবেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে সাংবাদিকরা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, না, চরম অবনতি হয়েছে এটা তো আমি বিশ্বাস করব না। এতো চরম অবনতি হলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না। মাঝে মধ্যে দুয়েকটি ঘটনা ঘটছে। আসলে আগে তো এতো গণমাধ্যম ছিল না এখন একটা ঘটনা কোথাও ঘটলে সবাই জেনে যায়। আগে জানাজানি হতো না ঘটনা ঘটে যেতো। কিন্তু এখন ছোটখাটো ও বড় ঘটনা ঘটলে জানাজানি হয়। এগুলো জানার ফলে আমরা উপকৃত হচ্ছি এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছি।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ
বগুড়ায় ট্রেন দুর্ঘটনা দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঈদযাত্রায় শান্তি, অতিরিক্ত ভাড়ায় কঠোর ব্যবস্থা
গাবতলীতে সড়কমন্ত্রী ঈদযাত্রায় শান্তি, অতিরিক্ত ভাড়ায় কঠোর ব্যবস্থা
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা বিনিময় যমুনায়
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা বিনিময় যমুনায়