• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক আজ রাতে ইরান থেকে ফিরেছে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তেলের ঘাটতি নেই, বেড়েছে সরবরাহ: জ্বালানিমন্ত্রী প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে হাসনাত ডিএমপির গুলশান-ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিদর্শন, দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের কেনাকাটায় ‘বালিশ-পর্দা-ছাগল’ কাণ্ড এড়াতে সর্বোচ্চ সতর্কতা জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুতে ইউনূস সরকারের দেনা সাড়ে ৫ হাজার কোটি টাকা

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ

আদালত প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পি.এম.
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ। ছবি-সংগৃহীত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দেন।

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দুদিন পর ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দেন।

পরদিন ৮ আগস্ট সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান। ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ফরম কেনার পর তিনি পদত্যাগ করেন।

ভিওডি বাংলা/ এমএম/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি
লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি
সন্ত্রাসবিরোধী মামলায় মডেল মিষ্টি রিমান্ডে
সন্ত্রাসবিরোধী মামলায় মডেল মিষ্টি রিমান্ডে
মামুন খালেদকে ৫ দিন হেফাজতে পেয়েছে ডিবি, চলবে জিজ্ঞাসাবাদ
মামুন খালেদকে ৫ দিন হেফাজতে পেয়েছে ডিবি, চলবে জিজ্ঞাসাবাদ