• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস বন্ধে প্রচারণা চালাচ্ছে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ইংরেজি নতুন বছরের আগমন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা আতশবাজি ও ফানুস ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন এবং সচেতনতা প্রচারণা চালিয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একদল শিক্ষার্থীর মাধ্যমে শুরু করা হয় এই প্রচারণা। এরপর জেলা শহরের বড়পুল, এসএস বাজার স্টেশন, মুজিব সড়ক, চৌরাস্তা মোড় এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক পোস্টার লাগান। রিকশা ও সিএনজিতে পোস্টার লাগিয়ে তারা নাগরিকদেরও সতর্ক করেন।

এছাড়া জেলা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তারা লিফলেট বিতরণ করেন। এসময় অন্যদেরও সতর্ক করার জন্য তারা অনুরোধ করেন।
 
শিক্ষার্থীরা বলেন, প্রতি বছরেই আতশবাজি ও ফানুসের শব্দদূষণ প্রতিদিনের শান্ত পরিবেশ নষ্ট করে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অনেক পাখিও মারা যায় এর ফলে। এমনকি ফানুস থেকে আগুনও লেগে যায়।

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কলেজ শাখার সভাপতি আনজারুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে সবাইকে সতর্ক থাকতে হবে। গাছপালা, নিশাচর প্রাণী ও বাড়িঘর রক্ষায় প্রত্যেকে নিরাপদ উদযাপনে অংশ নিক।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার