• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইজিপি

যেকোনো মূল্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পি.এম.
পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সংগৃহীত ছবি

আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন আইজিপি।

তিনি বলেন, প্রাক-নির্বাচনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আরও জোরদার করতে হবে। নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দেন তিনি।

আইজিপি আরও বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশের কাজে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে দ্রুত আদালতে সোপর্দ করার নির্দেশও দেন তিনি।

এ ছাড়া থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়ে আইজিপি বলেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কারের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে, যাতে সাধারণ জনগণ আরও বেশি উৎসাহিত হয়।

সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা। পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (গোপনীয়) মো. কামরুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় নভেম্বর ২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি, মামলা তদন্ত ও বিচার কার্যক্রমের ফলাফল, সাজার হারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল