• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

‎পাবনা

মনোনয়নপত্র জমা দিলন জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ও নাজিব মোমেন

পাবনা প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পি.এম.
জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইকবাল হুসাইন। ছবি: ভিওডি বাংলা

‎মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। এছাড়াও পাবনা-১ আসনের মতিউর রহমান নিজামীর ছেলে ব্যরিস্টার নাজিবুর রহমান মোমেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

‎সোমবার (২৯ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে মনোনয়পত্র জমা দেন তারা।

‎এ সময় জেলা জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা- পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সাঁথিয়া উপজেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ, পৌর সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

‎পরে গণমাধ্যমকে মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারে নাই। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। পাবনা সহ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা জেলার ৫ টি আসনেই বিজয় লাভ করব ইনশাআল্লাহ।' 

‎আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। অবৈধ অস্ত্র পুলিশ উদ্ধার করছে না। গ্রামগঞ্জের সন্ত্রাসীরা বিভিন্নভাবে নির্বাচন বানচাল করতে তৎপর হয়েছে। আমরা সকল বিলবোর্ড নামিয়ে ফেললেও ধানের শীষের প্রার্থীর বিলবোর্ড এখনো বিভিন্ন জায়গায় ঝুলছে। প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহবান জানান তিনি।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার