• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের প্রস্তুতি শুরু

আন্তর্জাতিক ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পি.এম.
আবুধাবির আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে তোলা রজবের চাঁদের ছবি-ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজবের চাঁদ। 

রোববার (২১ ডিসেম্বর) রজবের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের প্রথম দিন শুরু হবে। এ মাসের সঙ্গে সঙ্গে মুসলিমদের পবিত্র রমজান মাসের প্রস্তুতিও শুরু হচ্ছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আবুধাবির আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে আজ দিনের বেলায় রজবের চাঁদের ছবি তোলা হয়েছে।

রজব চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম। মুসলিমদের কাছে এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি মূলত রমজানের প্রস্তুতির মাস। রজব ও পরের মাস শাবান শেষ হলে রহমতের মাস রমজান শুরু হয়।

হাদিসে এসেছে, রজব মাস শুরু হলে মহানবী হযরত মোহাম্মদ (সা.) দোয়া করতেন যেন মহান আল্লাহ রজব ও শাবান মাসকে বরকতময় করে দেন এবং সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দেন।

রজব ও শাবান মাস যদি ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৬০-৬১ দিনের মধ্যে রমজান শুরু হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক