• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টাঙ্গাইল

ওসমান হাদির স্মরণে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোকসভা

টাঙ্গাইল প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পি.এম.
ওসমান হাদির স্মরণে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোকসভা। ছবি: ভিওডি বাংলা

দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের বটতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্র ঘোষিত শোক দিবসে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আরমান কবীর সৈকত, মোস্তফা কামাল নান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম লিটন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম, অর্থ সম্পাদক মীর রুহুল আমীন রনি, কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান, নাহার চাকলাদার, সাজ্জাদ হোসেন লিংকন, আলমগীর হোসেন, সম্মানিত সদস্য রুহুল আমীন ও সুলতান কবীর প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনিত হলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) রাত পৌণে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। শনিবার(২০ ডিসেম্বর) শহীদ হাদির সম্মানে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড