• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

ময়নাতদন্ত সম্পন্ন

হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এ.এম.
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি-সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাষ্ট্রীয় শোক পালন ও জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্পন্ন হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত। এর পর মরদেহ আবারও নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে, ওসমান হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়।

এদিকে ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে শনিবার। জাতায় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। তাঁর জানাজা অনুষ্ঠিত হবে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানকার মাঠের নিরাপত্তা নিশ্চিতে এরইমধ্যে প্রয়োজনীয় তল্লাশি শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ের সড়কের নিরাপত্তায় রয়েছেন বিপুল আনসার-পুলিশ ও বিজিবি সদস্য।

এর পর সবার শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সিঙ্গাপুর থেকে শুক্রবার দেশে আনা হয় তাঁর মরদেহ। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলি করা হয় হাদিকে। প্রধান অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সহযোগী মো. আলমগীরও পলাতক।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ গড়ার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আবদুস সালাম
দেশ গড়ার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আবদুস সালাম
বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি
বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি
দ্রুত কাউন্সিল চায় বিএনপি, বৈঠকে জোরালো আলোচনা
দ্রুত কাউন্সিল চায় বিএনপি, বৈঠকে জোরালো আলোচনা