• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদিতে শিল্পখাতের বিদেশি কর্মীদের ইকামা ফি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে শিল্পখাতের অগ্রগতি বজায় রাখতে বিদেশি কর্মীদের ইকামা ফি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯-২০২৪ সালের মধ্যে দেশটির কারখানা ও শ্রমিক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী হওয়ার পর ‘ভিশন ২০৩০’ লক্ষ্য গ্রহণ করে তার নেতৃত্বাধীন সরকার। এর মূল বিষয় হলো, তেলের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা, জ্বালানি খাতের বাইরের অর্থনৈতিক খাতগুলোকে শক্তিশালী করা এবং নতুন অর্থনৈতিক খাতের অনুসন্ধান।

সৌদি গেজেটকে আলখোরায়েফ বলেন, ২০১৯ সাল থেকে ২০২৪- এই ৫ বছরে সৌদির শিল্পখাতে রীতিমতো উল্লম্ফন ঘটেছে। ২০১৯ সালে যেখানে পুরো সৌদি আরবে সরকারিভাবে অনুমোদিত (লাইসেন্সড) কারখানা ছিল ৮ হাজার ৮৪২টি, সেখানে ২০২৪ সালে কারখানার সংখ্যা ছাড়িয়ে গেছে ১২ হাজারেরও বেশি। 

কারখানার সংখ্যা বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই কর্মীদের সংখ্যাও বেড়েছে। ২০১৯ সালে সৌদিতে কারখানা শ্রমিকদের সংখ্যা ছিল ৪ লাখ ৮৮ হাজার। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ৮ লাখ ৪৪ হাজার। অর্থাৎ শতকরা হিসেবে দেশটিতে কারখানা শ্রমিকের সংখ্যা বেড়েছে ৭৪ শতাংশ।
 
কারখানা ও কর্মী বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে শিল্পখাতের আর্থিক ভলিউমও বেড়েছে। ২০১৯ সালে এই ভলিউম ছিল ৯০ হাজার ৮০০ কোটি রিয়াল, বর্তমানে এই ভলিউম ১ লাখ ২২ হাজার কোটি টাকা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান থেকে সেনা প্রত্যাহার প্রস্তাব বাতিল করল মার্কিন সিনেট
ইরান থেকে সেনা প্রত্যাহার প্রস্তাব বাতিল করল মার্কিন সিনেট
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র