• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

জরুরি অবতরণকালে মেক্সিকোতে প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পি.এম.
মেক্সিকোর সান মাতেও এটেনকো এলাকায় জরুরি অবতরণের সময় বিধ্বস্ত প্রাইভেট জেট বিমানের ধ্বংসাবশেষ-ছবি: সংগৃহীত

মেক্সিকোর কেন্দ্রীয় অঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি প্রাইভেট জেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিনজন ছাড়া বিমানের বাকি আরোহীরা প্রাণ হারিয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আকাপুলকো থেকে উড্ডয়ন করা বিমানটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি সান মাতেও এটেনকো এলাকায় একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করে। তবে অবতরণের আগে বিমানটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ধাতব ছাদে আঘাত করলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন সমন্বয়ক অ্যাড্রিয়ান হার্নান্দেজ জানান, দুর্ঘটনাস্থলটি টোলুকা বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার এবং মেক্সিকো সিটির পশ্চিমে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি শিল্প এলাকা। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে।

আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের ভবন থেকে প্রায় ১৩০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জরুরি সেবা ও তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক