• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা-৫ আসন

মনোনয়নপত্র তুললেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন

পাবনা প্রতিনিধি    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পি.এম.
পাবনা-৫ আসনে মনোনয়নপত্র তুললেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন। সংগৃহীত ছবি

পাবনায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। আজ প্রথমদিনে মনোনয়নপত্র তুলেছেন পাবনা-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছ থেকে মনোনয়পত্র গ্রহণ করেন তিনি।

এ সময় জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে গণমাধ্যমকে মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারে নাই। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠ থাকলে এবং প্রশাস নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।’

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
পিএ নিয়োগের পরই মোমেন ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচার
পিএ নিয়োগের পরই মোমেন ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচার