• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পি.এম.
মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়। ছবি: ভিওডি বাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে আয়োজিত সভায়
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, একটি আধুনিক মুকসুদপুর বিনির্মানে সকলকে একযোগে কাজ করতে হবে। 

এছাড়া, মুকসুদপুরের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি জনবান্ধব প্রশাসন গঠনে সকলের সহযোগিতা চান। 

আসন্ন নির্বাচনে আইন ও আচরণ বিধি মেনে যার যার অবস্থান থেকে বাস্তাবায়নে কাজ করার আহবান জানান। 

নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির, এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত