• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িগ্রাম

সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পি.এম.
নৈশপ্রহরী হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি করে নৈশপ্রহরী তপন কুমার সরকার (৫০) কে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শান্তি নগর এলাকায় ওই নৈশপ্রহরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত রাজারহাট উপজেলার মেরিস সিগারেটের অফিসে হানা দেয়। ডাকাতদের বাঁধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন কুমার সরকারের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটির মালামাল লুট ও আনুমানিক কয়েক লক্ষ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অভিযান চালিয়ে  আসামীদের গ্রেপ্তার করা হবে।

ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত