• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ঢাকার ২ সিটির ‘দুরবস্থা’ জানালেন প্রশাসকরা সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির কঠোর নির্দেশ ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল, রাজধানীতে গতি বেড়েছে যানবাহনের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী

গুলিবিদ্ধ হাদিকে এভারকেয়ারে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পি.এম.
হাদিকে এভারকেয়ারে স্থানান্তর। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে সেখানে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, শরিফ ওসমান হাদির শরীরে ঢুকেছে ডান দিকের গুলি, যা বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির কয়েকটি সূক্ষ্ম ধাতব অংশ এখনও তাঁর মস্তিষ্কে রয়ে গেছে।

তিনি আরও জানান, নিউরোর অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকের একটি টিম তাঁর অস্ত্রোপচার করেন। সিটি স্ক্যান রিপোর্টে মস্তিষ্কে ছোট ছোট ধাতব কণার অস্তিত্ব দেখা যায়। অস্ত্রোপচারের সময় এসবের একটি বের করা সম্ভব হলেও আরও কয়েকটি মস্তিষ্কে রয়ে গেছে। গুলিবিদ্ধ হওয়ার কারণে হাদির মস্তিষ্কে চাপ বেড়ে যায় এবং রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ নিয়ন্ত্রণ ও ব্রেন প্রেসার কমাতে অস্ত্রোপচারের পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারে স্থানান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই বিপ্লবে শহীদ ইউসুফের পরিবারের পাশে তারেক রহমান
জুলাই বিপ্লবে শহীদ ইউসুফের পরিবারের পাশে তারেক রহমান
কলকাতা থেকে এলো আ. লীগের সাবেক এমপির মরদেহ
কলকাতা থেকে এলো আ. লীগের সাবেক এমপির মরদেহ
রাজপথ ও সংসদে শক্ত অবস্থানের ঘোষণা এনসিপির
রাজপথ ও সংসদে শক্ত অবস্থানের ঘোষণা এনসিপির