• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পি.এম.
প্রধান উপদেষ্টার সাথে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারের দুই সদস্য আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 আসিফ মাহমুদের পদত্যাগপত্র গ্রহণ করছেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই তাদের পদত্যাগ কার্যকর হবে।

২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে তিনজন সরকারে অন্তর্ভুক্ত হন।

মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণ করছেন প্রধান উপদেষ্টা।
এর মধ্যে আসিফ মাহমুদ পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। পরে পুনর্বণ্টনের মাধ্যমে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পান।

অন্যদিকে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে সরে নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি