• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে

কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এ.এম.

তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনার সভার আয়োজন করে জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ গ্রহণ করেন।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, "বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪ এর গণআন্দোলনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু দুঃখের বিষয় যুগে-যুগে রাজনৈতিক দলগুলোই তরুণদেরকে ব্যবহার করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং প্রতারিত করেছে। তরুণদের উন্নয়নে কাজ করার কথা বললেও কেউ কথা রাখেনি। 

আলোচনা সভায় প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, "২৪ এর গণঅভ্যুত্থানের ফলে তরুণরা আজকে সর্বক্ষেত্রে মূল্যায়িত হচ্ছে। যা তরুণদের সৌভাগ্যের ব্যাপার।  তরুণরাই গড়বে দেশ, বদলাবে পৃথিবী।" তিনি আরও বলেন, জেলা তথ্য অফিসের এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বিগত দিনে এমন আয়োজন কখনোই ছিল না। আমরা চাই তরুণদের এগিয়ে নিতে এ ধারা অব্যাহত থাকুক।"

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার