• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পি.এম.
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ-ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকার বেশি ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, কমিশন কোনো ব্যক্তির পরিচয় দেখে নয়, অভিযোগের বস্তুনিষ্ঠতা বিবেচনা করেই অনুসন্ধান চালায়। নিকুঞ্জ লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে তিনতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িতে সাবেক রাষ্ট্রপতি ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব শেষে সপরিবারে ওঠেন।

অভিযোগে বলা হয়েছে, ওই বাড়ির দু’পাশের রাস্তা, হাঁটার পথ, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণসহ খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের নামে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি