• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ভিসা না মেলায় ফিফা ড্র বর্জন ইরানের

স্পোর্টস ডেস্ক    ২৯ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পি.এম.
ফিফা বিশ্বকাপ ২০২৬। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। প্রতিনিধিদলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে ভিসা দিতে যুক্তরাষ্ট্র অস্বীকৃতি জানানোয় এ সিদ্ধান্ত জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

ফেডারেশন জানায়, ড্র অনুষ্ঠানে যোগ দিতে সাত সদস্যের প্রতিনিধিদল ভিসার জন্য আবেদন করেছিল। তবে যুক্তরাষ্ট্র শুধু চারজনকে ভিসা দিয়েছে। ভিসা পাওয়া চারজন হলেন—হেড কোচ অ্যামির গালেনোই, নির্বাহী পরিচালক মাহদি খারাতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ওমিদ জামালি এবং ফেডারেশনের মুখপাত্র অ্যামির মাহদি আলাভি।

অন্যদিকে ফেডারেশন প্রেসিডেন্ট মাহদি তাজ, সহসভাপতি মাহদি নবি এবং সদস্য মাহদি মালেক—এই তিন কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, পূর্ণাঙ্গ প্রতিনিধিদল ছাড়া ড্র অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ইরান দলের সঙ্গে বৈঠকে ভিসা–সংক্রান্ত জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় ইরান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার