• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

পাকিস্তানে সেনা অভিযানে ২২ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পি.এম.
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পাকিস্তানি সেনাদের অভিযান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু এলাকায় অভিযান চালিয়ে ২২ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিহতরা ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ গোষ্ঠীর সদস্য।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতীয় প্রক্সি ফিতনা আল-খারেজির উপস্থিতির তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয় এবং এতে ২২ জন মারা যায়। এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে ‘পরিচ্ছন্ন অভিযান’ চলছে।

এদিকে নতুন করে পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে খোস্ত প্রদেশে বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান তালেবান সরকার। তবে পাকিস্তান হামলার বিষয়টি অস্বীকার করেছে।

এর আগে অক্টোবরে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু সোমবার পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতেই আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান।

পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমাদের আকাশসীমা, এলাকা ও জনগণকে রক্ষা করা আমাদের অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”

সূত্র: দ্য ন্যাশন

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক